TorunHero Studio উপস্থাপন করছে

স্বরচক্র বাংলা কীবোর্ডের পূর্ণরূপ নিয়ে এলো বাংলা হিরো কীবোর্ড

স্কুলে হাতে-কলমে যেভাবে বাংলা শিখেছি, কীবোর্ডও সাজানো সেভাবেই। ব্যঞ্জনবর্ণ চেপে ধরে চক্র থেকে স্বরচিহ্ন বেছে নিন, যুক্তবর্ণ লিখুন সহজে। মূল কীবোর্ড চিরকাল ফ্রি।

  • ✓ মূল কীবোর্ড ফ্রি
  • 🇧🇩 দেশি মেধায় তৈরি
  • ✍️ যুক্তবর্ণ-বান্ধব
  • 🛡️ শিশু সুরক্ষায় কাজ করি

এখানেই ট্রাই করুন

কোনো অ্যাপ ইনস্টল ছাড়াই ব্রাউজারে দেখে নিন বাংলা হিরো কীবোর্ড কেমন। ফোনে আঙুল দিয়ে বা কম্পিউটারে মাউস দিয়ে চাপুন।

  • ১স্বরচক্র: যেকোনো ব্যঞ্জনবর্ণ (যেমন ক) চেপে ধরুন, বৃত্ত খুলবে। না ছেড়ে টেনে একটা স্বরচিহ্নের ওপর এনে ছাড়লে লেখা হবে কা, কি, কু… আর শুধু চাপলে ক।
  • ২ফোনেটিক: En চেপে ইংরেজি কীবোর্ডে যান, Avro চালু রেখে ami লিখলে আমি, shikkha লিখলে শিক্ষা।
  • ৩⇧ চাপলে বাংলা সংখ্যা ও স্বরবর্ণ আসে। ওপরের বারে সাজেশন, ইমোজি আর অ্যাপের আরও ফিচারের আভাস পাবেন।
থিম বদলে দেখুন
🎨 নিজের থিম বানান

অ্যাপে নিজের থিম বানানো ও প্রিমিয়াম (★) থিমগুলো প্রিমিয়াম ইউজারদের জন্য; এখানে সবগুলো ডেমোতে দেখতে পাচ্ছেন।

বাংলা হিরো কীবোর্ডডেমো • টেস্ট করার জন্য টাইপ করুন

সব ফিচার এক জায়গায়

মন খুলে লেখার জন্য যা যা দরকার, নিজের ভাষায়।

🎡

স্বরচক্র পদ্ধতি

ব্যঞ্জনবর্ণ চেপে ধরে চক্র থেকে স্বরচিহ্ন বেছে নিন, এক টানেই কা, কি, কু।

✨

যুক্তবর্ণ-বান্ধব

ক্ষ, জ্ঞ, ্য, ্র-সহ জটিল যুক্তবর্ণ সহজে লিখুন, অনুশীলনে দক্ষতা বাড়ান।

🔤

অভ্র ফোনেটিক

ইংরেজি কীবোর্ডে ami লিখলে আমি। পরিচিত ফোনেটিক পদ্ধতিও আছে।

💡

হালকা শব্দ সাজেশন

দ্রুত ও হালকা সাজেশন, শব্দ খুঁজতে খুঁজতে সময় নষ্ট হয় না।

🎨

১৭টি থিম ও নিজের থিম

ফ্রি ও প্রিমিয়াম থিম, সঙ্গে নিজের রঙে থিম বানানোর সুবিধা।

🏃

টাইপিং প্র্যাকটিস

ছোট ছোট লাইন টাইপ করে ভুলের সংখ্যা, গতি ও নির্ভুলতা দেখুন।

📋

ক্লিপবোর্ড ও ইমোজি

কপি করা লেখা ফিরে পান, ইমোজি এক ছোঁয়ায়।

🎤

ভয়েস ইনপুট

বলে লেখার সুবিধা, যখন হাতে সময় কম।

স্বরচক্র বাংলা কীবোর্ড থেকে বাংলা হিরো

আপনি যদি স্বরচক্র বাংলা কীবোর্ড (Sworochokro / Shorochokro Bangla Keyboard) খুঁজে থাকেন, তাহলে এটাই তার নতুন ও পূর্ণরূপ।

স্বরচক্র বাংলা কীবোর্ড ছিল ব্যঞ্জনবর্ণের ওপর স্বরচিহ্নের চক্র দিয়ে বাংলা লেখার একটি সহজ পদ্ধতি। বাংলা হিরো কীবোর্ড সেই ধারণাকেই নতুন করে, আরও পূর্ণাঙ্গভাবে নিয়ে এসেছে। TorunHero Studio-র হাতে, আধুনিক অ্যান্ড্রয়েডের জন্য সম্পূর্ণ নতুন কোড ও নতুন ডিজাইনে।

আগের মতোই

  • স্বরচক্র পদ্ধতিতে বর্ণ সাজানো
  • স্কুলে শেখা বর্ণক্রমের মতো সহজ
  • যুক্তবর্ণ লেখার সুবিধা
  • মূল কীবোর্ড ফ্রি

নতুন যা পেলেন

  • সম্পূর্ণ নতুন কোড ও আধুনিক ডিজাইন
  • ১৭টি থিম ও নিজের থিম বানানো
  • অভ্র ফোনেটিক ও হালকা সাজেশন
  • টাইপিং প্র্যাকটিস, ক্লিপবোর্ড, ভয়েস ইনপুট

শুরু করবেন যেভাবে

তিনটা ধাপেই তৈরি।

ইনস্টল করুন

Google Play থেকে বাংলা হিরো কীবোর্ড নামিয়ে নিন।

চালু করুন

অ্যাপ খুলে "কিবোর্ড চালু করুন" চেপে সেটিংসে কীবোর্ডটি অন করুন।

লিখুন

ইনপুট পদ্ধতি হিসেবে বেছে নিয়ে যেকোনো অ্যাপে বাংলা লিখুন।

🤝 ফ্রি, এখন আর ভবিষ্যতেও

মূল কীবোর্ড সম্পূর্ণ ফ্রি এবং ভবিষ্যতেও ফ্রি থাকবে। অ্যাপের উন্নয়ন ও শিশু সুরক্ষার কাজ চালিয়ে যেতে কিছু ফিচার পেইড ও ফ্রিমিয়াম রাখা হয়েছে।

চিরকাল ফ্রিলেখা, সাজেশন ও মূল কীবোর্ডের প্রয়োজনীয় সব সুবিধা।

💙 আমাদের উদ্দেশ্য

আমরা চাই প্রযুক্তি মানুষের উপকারে আসুক। শিশু-কিশোরদের অনলাইন নিরাপত্তার জন্য কাজ করছি, যাতে সবাই নিরাপদে ইন্টারনেট ব্যবহার করতে পারে এবং আসক্তি প্রতিরোধ করতে পারে।

প্রিমিয়াম কিনে আপনি এই কাজে অংশ নিচ্ছেন। ধন্যবাদ ❤️

প্রশ্নোত্তর

স্বরচক্র বাংলা কীবোর্ড ও বাংলা হিরো কীবোর্ড নিয়ে সাধারণ প্রশ্ন।

স্বরচক্র বাংলা কীবোর্ড কী?

স্বরচক্র বাংলা কীবোর্ড হলো TorunHero Studio-র তৈরি একটি বাংলা কীবোর্ড অ্যাপ। এখানে কোনো ব্যঞ্জনবর্ণ চেপে ধরলে স্বরচিহ্নের একটি চক্র (গোল পাপড়ি) আসে, সেখান থেকে স্বরচিহ্ন বেছে নিলেই কা, কি, কু-এর মতো বর্ণ লেখা হয়ে যায়।

বাংলা হিরো কীবোর্ড কি স্বরচক্র বাংলা কীবোর্ডের নতুন সংস্করণ?

হ্যাঁ। বাংলা হিরো কীবোর্ড হলো স্বরচক্র বাংলা কীবোর্ডের পূর্ণরূপ। একই স্বরচক্র পদ্ধতি রেখে এটি আধুনিক অ্যান্ড্রয়েডের জন্য নতুন করে লেখা কোডে ও নতুন ডিজাইনে তৈরি, সঙ্গে যোগ হয়েছে থিম, নিজের থিম বানানো, টাইপিং প্র্যাকটিস, ক্লিপবোর্ড, ভয়েস ইনপুটসহ আরও অনেক ফিচার।

বাংলা হিরো কীবোর্ড কি ফ্রি?

মূল কীবোর্ড সম্পূর্ণ ফ্রি এবং ভবিষ্যতেও ফ্রি থাকবে। অ্যাপের উন্নয়ন ও শিশু সুরক্ষার কাজ চালিয়ে যেতে কিছু ফিচার (যেমন প্রিমিয়াম থিম ও নিজের থিম বানানো) পেইড বা ফ্রিমিয়াম রাখা হয়েছে। প্রিমিয়াম থিম বিজ্ঞাপন দেখেও সীমিত সময় ট্রাই করা যায়।

কীভাবে ইনস্টল ও চালু করব?

Google Play থেকে বাংলা হিরো কীবোর্ড ইনস্টল করুন, অ্যাপ খুলে "কিবোর্ড চালু করুন" বাটনে চাপ দিন, সেটিংসে কীবোর্ডটি চালু করে ইনপুট পদ্ধতি হিসেবে বেছে নিন। এরপর যেকোনো অ্যাপে লিখতে শুরু করুন।

যুক্তবর্ণ কীভাবে লিখব?

ব্যঞ্জনবর্ণের পর হসন্ত (্) কী চেপে পরের ব্যঞ্জনবর্ণ লিখুন, অথবা ক্ষ ও জ্ঞ-এর মতো তৈরি করা কী ব্যবহার করুন। ফোনেটিক (অভ্র) মোডে shikkha লিখলে শিক্ষা হয়। নিয়মিত অনুশীলনের জন্য অ্যাপে টাইপিং প্র্যাকটিস আছে।

অভ্র ফোনেটিক কীবোর্ড কি আছে?

হ্যাঁ। ইংরেজি কীবোর্ডে Avro মোড চালু রাখলে ফোনেটিক পদ্ধতিতে বাংলা লেখা যায়। যেমন ami লিখলে আমি, bangla লিখলে বাংলা হয়।

আমার টাইপ করা লেখা কি সংগ্রহ করা হয়?

না। আমাদের লক্ষ্য ব্যবহারকারীর ডাটা সংগ্রহ না করা। কীবোর্ড আপনার টাইপ করা লেখা আমাদের সার্ভারে পাঠায় না বা জমা রাখে না। বিজ্ঞাপন ও কেনাকাটার জন্য Google-এর সেবা ব্যবহৃত হয়; বিস্তারিত প্রাইভেসি পলিসিতে আছে।

অ্যাপটি কি শিশুদের জন্য নিরাপদ?

আমরা শিশু-কিশোরদের অনলাইন নিরাপত্তার জন্য কাজ করি। রিওয়ার্ড বিজ্ঞাপন নন-পার্সোনালাইজড হিসেবে অনুরোধ করা হয় এবং বিজ্ঞাপনের কনটেন্ট রেটিং সীমিত রাখা হয়। বিস্তারিত প্রাইভেসি পলিসিতে দেখুন।

বাংলা হিরো কীবোর্ড কারা বানিয়েছে?

TorunHero Studio। স্বরচক্র বাংলা কীবোর্ডও তাদেরই তৈরি, বাংলা হিরো তারই পূর্ণরূপ।

নিজের ভাষায় মন খুলে লিখুন

স্বরচক্র বাংলা কীবোর্ডের পূর্ণরূপ, বাংলা হিরো কীবোর্ড এখনই নিন।

▶ Google Play থেকে নিন